শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্থগিত হওয়া স্নাতকের ফলাফল প্রকাশের দাবিতে গাজীপুরে বিক্ষোভ

স্থগিত হওয়া স্নাতকের ফলাফল প্রকাশের দাবিতে গাজীপুরে বিক্ষোভ

করোনা পরিস্থিতিতে স্থগিত হয়ে যাওয়া স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে প্ল্যাকার্ড ব্যানার হাতে শিক্ষার্থীরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এ কারণে আধাঘন্টা ঢাকামুখী মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে যায়।

এর আগে আন্দোলনকারীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত রেজাল্ট প্রকাশের দাবি জানান আন্দোলনকারীরা মৌখিক ও বিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষার গড় পদ্ধতি অনুসরণ করে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা বলেন।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী রেজাউল ইসলাম, ঠাকুরগাঁও সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নিরবের সঙ্গে কথা হয়। গাজীপুরে আন্দোলনে আসা এই দুই শিক্ষার্থী বলেন, স্থগিত হওয়া পরীক্ষার বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত না নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে লাখ লাখ শিক্ষার্থীদের।

উল্লেখ্য এর আগেও কয়েকবার একই দাবিতে আন্দোলনে নেমেছিল এসব শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com