সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন
জাতি গঠনে মানসম্মত শিক্ষার অগ্রগতিতে এগিয়ে খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ –

জাতি গঠনে মানসম্মত শিক্ষার অগ্রগতিতে এগিয়ে খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ –

শিক্ষা ব্যাতীত কখনোই কোনো জাতির অগ্রগতি ও উন্নয়ন সম্ভব নয়। মেরুদণ্ডহীন মানুষ যেমন কল্পনা করা যায় না,তেমনি শিক্ষাহীন কোনো জাতিকেও উন্নতির ধারক গণনা করা যায় না।
এই মন্ত্রে এগিয়ে যাচ্ছে খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ৷রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সু-পরিচিত খালাশপীর বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত ৷

কলেজটি ১৯৯৭ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় ৷এলাকার সমাজ সেবক ও শিক্ষাণুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গের নিরলস প্রচেষ্টায় ও এলাকাবাসির আন্তরিক সহযোগিতায়,প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের আস্থা ও ভালবাসায় কলেজটি সৃষ্টি লগ্ন থেকে নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা নিয়েও নিবেদিত প্রাণ শিক্ষক-কর্মচারিদের দায়িত্ব ও কর্তব্যনিষ্ঠায় পীরগঞ্জ উপজেলার ছেলে-মেয়েদের শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হয় ৷ মাত্র কিছু দিনের মধ্যেই কলেজটি পাবলিক পরীক্ষার পাসের হারে উপজেলার ১৬ টি কলেজের ২য়,৩য় স্হানে অবস্থান করে আসছে।
পীরগঞ্জের অন্যতম প্রাণকেন্দ্র খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ৷ যে কলেজ শুধু শিক্ষা-দীক্ষায় এগিয়ে যাচ্ছে না, নারীদের সর্বদিকে এগিয়ে নেওয়ার প্রেরণা জোগাচ্ছে ৷ এই কলেজের ছাত্র-ছাত্রীরা আজ দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও কলেজ সমূহে উচ্চ শিক্ষার সুযোগ পেয়ে আলোকিত জীবন গড়ছে ৷মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হয়ে নিজের ও এলাকার মুখ উজ্জ্বল করছে ৷নিভৃত পল্লি ও অঞ্চলে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হয় ৷

বিদ্যালয়ের গন্ডি পেরোনোর আগেই বাবা-মা মেয়ের বিয়ের ব্যবস্থা করেন ৷ ফলে মেয়েদের পক্ষে কাঙ্ক্ষিত শিক্ষা অর্জন করা সম্ভব হয় না ৷ কিন্তু খালাশপীর সহ পাশ্ববর্তী অঞ্চলে এই অবস্থার পরিবর্তন হচ্ছে ৷ আর তা খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের জন্য ৷ যদিও করোনাকালীন আবারও মেয়েদের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাল্যবিবাহ।প্রগতিশীল গণতন্ত্রের সাফল্যের জন্য শিক্ষার ব্যাপক প্রসার অত্যন্ত প্রয়োজন ৷ যেখানে বাংলাদেশের জনসংখ্যার অর্ধেককে অশিক্ষার অন্ধকারে রেখে গণতন্ত্রের সাফল্য আশা করা নিরর্থক ৷ তাই সেই অন্ধকার থেকে মুক্তি চাই ৷ চাই নারী শিক্ষার অধিকার ৷ এ অঞ্চলে মহিলা কলেজ না থাকায় একটি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ থাকায় এখানে’ই নারী শিক্ষার অধিকার ফিরে আসবে বলে মনে করেন সচেতন অভিভাবক ও সুশীলসমাজ।

শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে মানবিক মূল্যবোধ সম্পন্ন, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম একটি প্রজন্ম তৈরির ক্ষেত্রে কলেজটি নিয়ত কাজ করে যাচ্ছে ৷
কলেজের অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম রন্তু বলেনঃ “জাতি গঠনে মানসম্মত শিক্ষার অগ্রগতিতে কলেজটি সাধ্যমত কাজ করে যাচ্ছে এলাকার আপামর জনসাধারণের নিখাদ ভালবাসা ও আস্থার প্রতিদানে আন্তরিক সচেষ্ট থাকবে ৷ সকলের দোয়া ও সহযোগিতার জন্য কলেজটি কৃতজ্ঞ ৷ সবার ভালবাসা আমাদের এগিয়ে চলার প্রেরণা ৷”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com