বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
জাতির পিতার সমাধিতে ইউজিসির নবনিযুক্ত পূর্ণকালীন সদস্যদের শ্রদ্ধা

জাতির পিতার সমাধিতে ইউজিসির নবনিযুক্ত পূর্ণকালীন সদস্যদের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত পূর্ণকালীন দুজন সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ ও অধ্যাপক ড. মো. আবু তাহের এবং কমিশন গঠিত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও ইউজিসি সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে স্বাধীনতার মহান স্থপতি ও ইউজিসির প্রতিষ্ঠাতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহত তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ ও উচ্চশিক্ষায় তার স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন ইউজিসির নবনিযুক্ত পূর্ণকালীন সদস্যরা।

এ সময় কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. কামাল হোসেন, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুখ, কমিশনের বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য-সচিব বিষ্ণু মল্লিক, প্রশাসন বিভাগের সহকারী সচিব প্রবীর চন্দ্র দাসসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক বিশ্বজিৎ চন্দ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আবু তাহেরকে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দিয়ে গত ৩ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

ওই দিনই ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর কাছে তারা যোগদানপত্র পেশ করেন। এ দুজন সদস্য আগামী ৪ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com