সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভালুকায় বিএনপি নেতা কর্তৃক জমি আত্মসাতের প্রতিবাদে ও জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন।

ভালুকায় বিএনপি নেতা কর্তৃক জমি আত্মসাতের প্রতিবাদে ও জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন।

ময়মনসিংহের ভালুকায় বিএনপি নেতা ও ভূমিদস্যু ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু কর্তৃক ভূয়া ভোটার আইডি কার্ড ও কাগজপত্র ব্যবহার করে জমি আত্মসাত এবং সেই জমি নামজারি করে অবৈধ ভাবে ব্যাংক লোন করার প্রতিবাদে ও জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে ভূক্তভোগী ৪০ পরিবারের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগীদের মাঝে বক্তব্য রাখেন, শিখা আক্তার, আব্দুল বারেক, আবুল কালাম, শহিদ উল্লাহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি নেতা ও ভূমিদস্যু ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু আমাদের নিঃশ করে দিয়েছে। ভূয়া ভোটার আইডি কার্ড ও কাগজপত্র ব্যাবহারে আমাদের বাশিল মৌজার আট একর জমি জালিয়াতি করে আত্মসাত করেছে এবং সেই জমি ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে নামজারি ও জমা খারিচ করে অবৈধ ভাবে কোটি কোটি টাকা ব্যাংক লোন করেছে।

আমরা এখন ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছি। আমরা আমাদের জমি ফিরে পেতে চাই। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরেও আমরা এর কোন বিচার পাইনি।

উল্যেখ্য, অভিযুক্ত ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি বলেন, ‘আমি টাকা দিয়ে জমি কিনেছি। আমার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com