সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাল্টে যাচ্ছে বাল্যবিয়ে ও নারী-শিশু নির্যাতনের ধরন

পাল্টে যাচ্ছে বাল্যবিয়ে ও নারী-শিশু নির্যাতনের ধরন

প্রতিনিয়ত বাল্যবিয়ে এবং নারী ও শিশু নির্যাতনের ধরন পাল্টে যাচ্ছে। ঘরের ভেতর, বাইরে, কলকারখানা, গণপরিবহন- সর্বত্রই নারী নির্যাতন ও যৌন হয়রানির ঘটনা ঘটছে।

বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের নগরপাড়া এলাকার ব্র্যাকের কার্যালয়ে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে বর্তমান প্রেক্ষাপট ও সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এক কর্মশালায় ওই তথ্য জানানো হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আবু জাফর। বক্তব্য রাখেন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক (ময়মনসিংহ অঞ্চল) মো. গোলজার রহমান, ব্র্যাকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সামসুন্নাহার, সাংবাদিক মজিবুর রহমান, খায়রুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, আবদুর রহমান ব্র্যাকের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্কের সদস্য কাজী মোসাদ্দেক হোসেন প্রমুখ।

ব্র্যাকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সামসুন্নাহার বলেন, অনেক ক্ষেত্রে শুধু কলেমা পড়িয়ে মৌলভী ডেকে বাল্যবিয়ে সম্পন্ন হচ্ছে। তাদের কোনো রেজিস্ট্রেশন হয় না বা কাজী দিয়ে বিয়ে সম্পন্ন করা হয় না। দেশে এখনও বর-কনে পক্ষের সম্মতিতেই বাল্যবিয়ে ঘটছে। নানা কৌশলে দেশে শিশুদের বাল্যবিয়ে হচ্ছে এবং গণপরিবহনে নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছেন।

এসব প্রতিরোধে আগে ঘরের ভেতর থেকেই কাজ শুরু করতে হবে এবং সমাজে জেন্ডার বৈষম্য দূর করে সচেতনতামূলক কর্মসূচি নিতে হবে। তবেই দেশে নারী নির্যাতন, যৌন হয়রানি ও বাল্যবিয়ে কমানো সম্ভব। এক্ষেত্রে সাংবাদিকরাও তাদের প্রতিবেদন তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com