রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীপুরে চোরাই কাঠ জব্দ আটক ৩

শ্রীপুরে চোরাই কাঠ জব্দ আটক ৩

গাজীপুরের শ্রীপুরের চোরাই গজারি কাঠসহ তিনজনকে আটক করা হয়েছে। মাওনা ইউনিয়নের শিমলাপাড়া গ্ৰামে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে বন থেকে কেটে নেওয়া ২৩টি গজারি গাছসহ ৩ জনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- মোস্তফা কামালের ছেলে আসাদুল ইসলাম (২৫), নজরুল ইসলামের ছেলে নাঈম(২০), হেলাল উদ্দিনের ছেলে হাবিবুর রহমান(২০)।

শিমলাপাড়া বিট অফিস সূত্র জানায়, গত রোববার দিবাগত রাতে বনের ভিতরে কাঠ কেটে তা নেওয়া জন্য নিজমাওনা সড়কে নসিমন গাড়িতে ভর্তি করা হচ্ছিল। সোমবার ভোর পর্যন্ত কাঠগুলো ভর্তি করা হয়।

এক সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাদের মধ্যে ৩জনকে আটক করে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের লোকজন গিয়ে তাদের আটক করে।

শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা আনিসুর রহমান জানান, এ ঘটনায় কাঠ জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট ৩ জনকে আসামি করে মামলা দিয়ে চালান দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com