শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালীগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টারে রোপণ হলো ধানের চারা

কালীগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টারে রোপণ হলো ধানের চারা

গাজীপুরের কালীগঞ্জে প্রথমবারের মতো রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ করা হলো ধানের চারা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) কালীগঞ্জ পৌর এলাকার দূর্বাটি গ্রামে ৪ জন কৃষকের ৪ বিঘা জমিতে রোপা আমন ধানের চারা লাগানো হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সহযোগীতায় এর আয়োজন করেন কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহবুব আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ফার্ম মেশিনারি এন্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ আবদুর রহমান, আবেদীন ইক্যুইপমেন্ট লিমিটেডের কৃষি প্রকৌশলী রিজওয়ান, উপজেলা কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহজাহান শেখ, মো. আক্তারুজ্জামানসহ স্থানীয় কৃষক-কৃষাণী।

উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম জানান, খরিফ-২/২০২০-২০২১ মৌসুমে কালীগঞ্জ উপজেলায় ৪১৬টি ট্রেতে নাবী জাতের (বিআর-২২) রোপা আমন ধানের চারা উৎপাদন করা হয়। রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ১৬ বিঘা জমিতে এসব চারা রোপণ করা হবে। এরই অংশ হিসেবে কালীগঞ্জ পৌর এলাকার দূবার্টি গ্রামের কৃষক শাহীন ভূঁইয়া, হযরত আলী ভূঁইয়া,

আব্দুল মোতালেব ভূঁইয়া, নজরুল ইসলামের ৪ বিঘা জমিতে সরকারের প্রনোদনা হিসেবে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপা আমন ধানের চারা রোপণ করা হয়।

গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহবুব আলম বলেন, এ বছর বন্যার কারণে রোপা আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাই রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন অব্যাহত রাখার জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় ট্রেতে ধানের চারা উৎপাদন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com