শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরের স্টিল মিলে দগ্ধ আরো একজনের মৃত্যু

গাজীপুরের স্টিল মিলে দগ্ধ আরো একজনের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে এসএস স্টিল মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মোজোম্মেল নামে চিকিৎসাধীন আরো একজন শ্রমিক মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থশংকর পাল এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সোমবার ভোরে ওই শ্রমিক মারা যান।

এর আগে গত শনিবার দুলাল নামের আরো একজন মারা যান। চিকিৎসাধীন বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা রাজধানীর শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

গত বৃহস্পতিবার ভোরে গাজীপুরের টঙ্গী এসএস স্টিলে মিলের ফার্নেস থেকে তরল লোহা ছিটকে পড়ে ৪ শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে মোজাম্মেল ও দুলালের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। শ্বাসনালীসহ তাদের শরীরের ৯০ ভাগ পুড়ে গিয়েছিলে। আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় দুজনেরই মৃত্যু হয়। বাকি ৫০ শতাংশ দগ্ধ হওয়া নিলয় ও রিপন চিকিৎসা নিচ্ছেন জরুরি বিভাগে।

এদিকে দগ্ধ রোগীদের স্বজনরা টঙ্গীর এসএস স্টিল মিল মালিকপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেছেন। তাদের মতে, স্টিল কারখানায় এ ধরনের ফার্নেসে লোহা গলাতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন শ্রমিকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com