রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
‌বরিশাল নগরী‌তে ভ্রাম‌্যমাণ আদাল‌তের অ‌ভিযা‌নে ৮ জন র‌োগীর দালাল আটক

‌বরিশাল নগরী‌তে ভ্রাম‌্যমাণ আদাল‌তের অ‌ভিযা‌নে ৮ জন র‌োগীর দালাল আটক

বরিশাল নগরীর বাটারগলিতে অভিযান চালিয়ে ৮ রোগীর দালালকে আটক করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিচার ব্যবস্থার মুখোমুখি করে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন অভিযানে নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের সহকারি ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। সোমবার বেলা সাড়ে ১১টার এই অভিযানে সার্বিক সহযোগিতা করে বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের একটি টিম।


বিভিন্ন সূত্র জানায়, শহরের অধিকাংশ প্রাইভেট ডায়াগনস্টিক ও ক্লিনিকগুলো দালাল নির্ভর হয়ে পড়েছে। দুর-দুরান্ত বা দুর্গম জনপদ থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার বহু অভিযোগ রয়েছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিশেষ করে সক্রিয় দালাল চক্র শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে গ্রাম-গঞ্জ থেকে আগন্তক রোগীদের টানাটানি করে নিজেদের ইচ্ছেমত ডায়াগনস্টিক বা ক্লিনিকে নিয়ে সেবার নামে অর্থ লুট করছে।

মূলত এসব খবর নিশ্চিত হয়েই সোমবার সকালে তাদের ধরতে মাঠে নামে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন সূত্র জানায়, সহকারি ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত বাটারগলিতে হানা দিয়ে ডিবি পুলিশের সহায়তায় ৮ দালাল আলমগীর হোসেন (৩২), মাসুম (৪০), সাবু হাওলাদার (৫০), হানিফ হাওলাদার (৪০), আনোয়ার হোসেন (৪৫), শাহীন মৃধা (৩৫), জামাল হোসেন (৩০) এবং আনেয়ার হোসেনকে (৪০) হাতেনাতে আটক করেন।

পরে বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সহকারি ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বাংলাদেশ টুডে’কে জানান, ডায়াগনস্টিক ও ক্লিনিকগুলো দালালমুক্ত করতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com