রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে ফেলে পালালেন স্বামী

গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে ফেলে পালালেন স্বামী

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়েছেন স্বামী। বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুর মহানগরীর ২৮নং ওয়ার্ডে রথখোলা বোডিংটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাবিনা আক্তার (২৮) শেরপুর জেলার ঝিনাইগাতি থানার বাঘভিটা গ্রামের মৃত আজিজুল হকের মেয়ে। তিনি রথখোলা এলাকার মৃত রাশেদুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

খবর পেয়ে শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের স্বজনদের বরাত দিয়ে সদর থানার এসআই লিয়াকত হোসেন জানান, আনুমানিক ৬ বছর আগে সাবিনা আক্তারের সঙ্গে একই এলাকার মো. স্বপনের বিয়ে হয়। স্বপন আগে আরও একটি বিয়ে করেছিল। দ্বিতীয় বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বপন এবং সাবিনার মধ্যে ঝগড়া-বিবাদ হত।

সম্প্রতি স্বপন মাঝেমধ্যে স্ত্রী সাবিনা আক্তারের বাসায় আসত। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে স্বপন এবং সাবিনা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে স্বপন ওই বাসা থেকে বেরিয়ে যায়। পরে পাশের রুমে থাকা সাবিনার বোন নাসিমা আক্তার সেখানে গিয়ে সাবিনা আক্তারকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান। নিহতের গলায় দাগ রয়েছে বলেও জানান এসআই লিয়াকত।

নিহতের বোন নাসিমা জানান, স্বপন পূর্ব বিরোধের কারণে সাবিনাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com