শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে সাংবাদিকদের মানবাধিকার প্রতিবেদন তৈরিতে প্রশিক্ষণ কর্মশালা

যশোরে সাংবাদিকদের মানবাধিকার প্রতিবেদন তৈরিতে প্রশিক্ষণ কর্মশালা



যশোরে মানবাধিকার প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কর্মশালার আয়োজন করে। সহযোগিতায় ছিলো জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি) ।

কর্মশালায় যশেোরের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান বকুল।

স্বাগত বক্তব্য দেন বিএমএসএফ’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারজানা ববি নাদিরা। বিএমএফএফ’র স্থানীয় সমন্বয়কারী ও দৈনিক প্রতিদিনের কথার বার্তা সম্পাদক এইচ আর তুহিনের
সঞ্চালনায় প্রশিক্ষক ছিলেন মানবাধিকার কর্মী সাংবাদিক পলাশ রায়।


কর্মশালা শেষে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক যুগ্ম মহাসচিব ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। এসময় যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com