শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় কণ্ঠশিল্পী হওয়ার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে অপহরণের চেষ্টা।

গাইবান্ধায় কণ্ঠশিল্পী হওয়ার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে অপহরণের চেষ্টা।


গাইবান্ধায় কণ্ঠশিল্পী হওয়ার সুযোগ দেয়ার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে অপহরণের চেষ্টার ঘটনায় ১৭ দিন পর থানায় মামলা হয়েছে। মামলার পরেই বৃহস্পতিবার এক অপহরকারীকে গ্রেফতার করে পুলিশ।

স্বজনদের অভিযোগ, গত ৮ আগস্ট রাতে সদর উপজেলার চকগয়েশপুর গ্রাম থেকে ১০ বছরের শিশু মাসুদা ও তার ৮ বছরের বোন মাহমুদাকে কন্ঠশিল্পী বানানোর প্রলোভন দেখিয়ে পরিবারে কাছ থেকে নিয়ে আসে মতিয়ার ও বাবলু নামে দুই অপহরণকারী। পরে পাচারের উদ্দেশ্যে ইজিবাইকে করে গাইবান্ধা বাস টার্মিনালে দুই শিশুকে নিয়ে যায় তারা।

তবে, বাসে ওঠার সময় সন্দেহ হলে তাদের আটকে রেখে থানায় খবর দেন বাস শ্রমিকরা।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় অপহরণকারীরা। পরে ভুক্তভোগী পরিবারটি বেশ কয়েকদিন সদর থানায় ঘোরাঘুরি করলেও মামলা নেয়নি পুলিশ। পরে ঘটনাটি পুলিশ সুপারের কানে গেলে তার হস্তক্ষেপেই বৃহস্পতিবার থানায় মামলা হয়। এরপরেই অভিযান চালিয়ে মতিয়ারকে গ্রেফতার করে পুলিশ। বাকি আসামি এখনো ধরা পড়েনি।

গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী যে সব নাম রয়েছে, তাদেরকে গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com