শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিংড়ায় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে পথচারীরা

সিংড়ায় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে পথচারীরা


নাটোর সিংড়ায় জামতলী হতে বামিহাল রাস্তায় রাতাল বাজার এলাকায় সংস্কারের অভাবে বেহাল অবস্থায় গুরুত্বপূর্ণ এ সড়কটি। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এ সড়কে। একটু বৃষ্টি হলে ভোগান্তির শেষ নাই। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।

নাটোরের সিংড়া হতে বামিহাল রাস্তা এবং ৩নং ইটালি ইউনিয়ন রাতাল বাজার সংলগ্ন রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তায় পানি জমে থাকায় মানুষকে চলাচল করতে হচ্ছে যানবাহন হতে নেমে কাঁদার মধ্যে দিয়ে। মানুষের চলাচলে কষ্টের যেন অন্ত থাকছে না।সিংড়া উপজেলার ১নং সুকাশ ইউনিয়ন, ২নং ডাহিয়া ইউনিয়ন, ৩নং ইটালি ইউনিয়নসহ তাড়াশ উপজেলা ও সিংড়া উপজেলার হাজার হাজার পথচারী এই রাস্তার উপর দিয়ে নিয়মিত যাতায়াত করে।


এ দূর্ভোগ থেকে পরিত্রাণ পেতে পথচারীরা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে জানতে চাইলে ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, খুব দ্রুত এই রাস্তাটির দূর্ভোগ লাঘবের চেষ্টা করছি। তিনি বলেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রাস্তাটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com