শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিন্দুকছড়ি সেনাজোন কর্তৃক অসহায় ও ধমীর্য় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা ও অনুদান প্রদান

সিন্দুকছড়ি সেনাজোন কর্তৃক অসহায় ও ধমীর্য় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা ও অনুদান প্রদান

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে সিন্দুকছড়ি সেনা জোনে অসহায় হতদরিদ্র ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ও বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ২৭ আগস্ট দুপুর ১২টার দিকে সিন্দুকছড়ি সেনা জোনে জোন অধিনায়ক লেঃ কর্ণেল কাজী মোঃ কাওসার জাহান (পিএসসি-জি)’র উপস্থিতিতে এসব অনুদান প্রদান করা হয়।

সিন্দুকছড়ি সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী মোঃ কাওসার জাহান (পিএসসি-জি) সেনাবাহিনী দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছে উল্লেখ করে বলেন, সিন্দুকছড়ি সেনা জোনের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা, গরিব ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে সেনাবাহিনী খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনে অবদান রেখে চলেছে।

অত্র জোন কর্তৃক সিন্দুকছড়ি দাখিল মাদরাসার শিক্ষকদের জন্য আর্থিক সহায়তা বাবদ ১০ হাজার টাকা, বড় পিলাকের হাছান মিয়ার চিকিৎসার জন্য ৫ হাজার টাকা জালিয়াপাড়ার মনোয়ারা বেগমের চিকিৎসার জন্য ২৫ শত টাকা, মনাজয় কার্বারীপাড়ার অরুন কুমার ত্রিপুরা কে বসতঘর মেরামত বাবদ ১বান টিন, বড়পিলাকের জয়নব বিবিকে ১বান টিন অনুদান হিসেবে প্রদান করা হয়।

সুবিধাপ্রাপ্ত ব্যাক্তিগণন এসব অনুদান প্রাপ্ত হয়ে তাদের কৃতজ্ঞতা ও সন্তুটি প্রকাশ করেন।

একই সময়ে জোন অধিনায়ক করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পরামর্শ দেন এবং ভবিষ্যতেও এসব জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

অনুদান বিতরণকালে সিন্দুকছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক ও সাবজোন কমান্ডার মেজর জোনায়েদ বিন কবির -জি সহ অত্র জোনের অন্যান্য অফিসারবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com