বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
ডিমলায় নীলফামারী অনলাইন স্কুলের নীতিমালা প্রনয়ণ।

ডিমলায় নীলফামারী অনলাইন স্কুলের নীতিমালা প্রনয়ণ।

করোনাকালীন সময় শিক্ষার্থীদের অনলাইন পাঠদান পরিচালনার জন্য নীলফামারী জেলা প্রশাসন ও জেলা শিক্ষক অ্যাম্বাসেডরগণের সমন্বয়ে নীলফামারী অনলাইন স্কুল প্রতিষ্ঠিত হয়।

দীর্ঘ তিন মাস যাবৎ নীলফামারী অনলাইন স্কুলের ক্লাস পরিচালনায় ইতোমধ্যে শিক্ষার্থীদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় নীলফামারী অনলাইন স্কুল পরিচালনার জন্য একটি নীতিমালা প্রণয়নে জেলার ডিমলা উপজেলার তিস্তা ডিগ্রী কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অ্যাম্বাসেডরগন নীলফামারী অনলাইন স্কুলের জন্য সর্বসম্মতিক্রমে একটি নীতিমালা অনুমোদন দেন। এতে বক্তব্য রাখেন নীলফামারী অনলাইন স্কুলের এডমিন নারায়ন চন্দ্র রায়, অ্যাম্বাসেডর ফোরামের সভাপতি মোহাম্মদ লোকমান হাকিম, জেলা অ্যাম্বাসেডর মোহাম্মদ ইবনুল হাসান, মোহাম্মদ ইমরান আলাকুল ইসলাম।

নীতিমালা প্রণয়ন শেষে নতুন জেলা শিক্ষক অ্যাম্বাসেডর মোঃ সেলিম জাহাঙ্গীর ও মারুফা লিজাক এবং সেরা কন্টেন্ট নির্মাতা লোকমান হাকিমকে সংবর্ধনা দেওয়া হয়।

বক্তারা বলেন, করোনাকালীন সময়ে সরকারে পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নীলফামারী অনলাইন স্কুল নীলফামারী জেলা তথা বাংলাদেশের অনলাইন কার্যক্রমকে বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন।

অনুষ্ঠান শেষে তিস্তা নদীর পাড়ে জেলা শিক্ষক অ্যাম্বাসেডর মোঃ ইমরানের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com