বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
খাগড়াছড়িতে এসএসসিতে পাশের হার ৬৮.৫৭ শতাংশ, বেড়েছে পাশের হার

খাগড়াছড়িতে এসএসসিতে পাশের হার ৬৮.৫৭ শতাংশ, বেড়েছে পাশের হার

এসএসসি পরীক্ষায় এবছর খাগড়াছড়ি জেলায় মোট পাশের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ, যা গত বছরের তুলনায় বেশি।

৩১ মে রবিবার সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৬৩ জন পরীক্ষার্থী।

খাগড়াছড়িতে মোট এসএসসি পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৯হাজার ৭৬জন। পাশ করেছে ৬হাজার ২শ ২৩জন। পাশের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ এসেছে ৬৩টি। বিজ্ঞান বিভাগ থেকেই এসেছে ৬১টি জিপিএ-৫। বাকী ২টি এসেছে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে। গেল বছরের তুলনায় এবার পরিক্ষার্থীর সংখ্যা কম হলেও পাশের হার বেশি।

এবারে বিজ্ঞান বিভাগে পরিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৭শ ৬৮ জন। পাশ করেছে ১হাজার ২শ ৬১জন। এরমধ্যে ৬শ ৫২জন ছাত্র এবং ৫শ ৯৯জন ছাত্রী। পাশের হার ৭০ দশমিক ৭৬ শতাংশ।মানবিক বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৮শ ১২ জন। পাশ করেছে ৩ হাজার ৯২জন। এরমধ্যে ১হাজার ২শ ৫৩জন ছাত্র এবং ১হাজার ৮শ ৩৯জন ছাত্রী। পাশের হার ৫৪ দশমিক ২৬ শতাংশ। গেল বছরের মত এবারো বিভাগটি থেকে কোন জিপিএ-৫ আসেনি।

ব্যবসা শিক্ষা বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ২হাজার ৪শ ৯৬জন। পাশ করেছে ১হাজার ৮শ ৮০ জন। এরমধ্যে ৯শ ৯৮জন ছাত্র এবং ৮শ ৮২জন ছাত্রী। এই বিভাগ থেকে জিপিএ-৫ এসেছে ২টি। গেল বছরের পরিক্ষায় পাশের হার ছিল ৬৫ দশমিক ৪৬ শতাংশ। পরিক্ষার্থীর সংখ্যা ছিল ১০হাজার ৭০৪জন। পাশ করেছে ৭হাজার ৭শ জন। পাশের হার ৬৫ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ এসেছে ৬৯টি। গত তিন বছরের হিসেব অনুযায়ী জেলায় পাশের হার বেড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com