শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বিদেশি বাসিন্দাদের জন্য হজ নিবন্ধন কার্যক্রম শুরু করেছে সৌদি আরব

বিদেশি বাসিন্দাদের জন্য হজ নিবন্ধন কার্যক্রম শুরু করেছে সৌদি আরব

সৌদি আরব তাদের দেশে থাকা বিদেশি নাগরিকদের জন্য সোমবার হজের নিবন্ধন কার্যক্রম শুরু করার কথা জানিয়ে বলেছে, তারা হজযাত্রীদের ৭০ শতাংশ পূরণ করবে। করোনাভাইরাসের কারণে এ বছর স্বল্প পরিসরে হজ পালনের সিদ্ধান্ত গ্রহণের পর তারা এ কাজ শুরু করলো। খবর এএফপি’র।
সৌদি আরব জানিয়েছে, আগে থেকেই সৌদি আরবে রয়েছেন কেবলমাত্র এমন প্রায় এক হাজার হজযাত্রীকে তারা এ বছরের হজ পালনে অংশ নেয়ার অনুমতি দেবেন।


পাঁচ দিনের এ ধর্মীয় অনুষ্ঠান জুলাই মাসের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বছর ২৫ লাখ মুসলিম হজব্রত পালন করেন।
হজ মন্ত্রণালয় জানায়, ডায়াবেটিস ও হৃদরোগের মতো আগের কোন স্বাস্থ্যগত জটিলতা নেই এমন ২০ থেকে ৬৫ বছর বয়সের বিদেশি নাগরিকদের হজের নিবন্ধন করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে আগ্রহী হজযাত্রীদের
https://localhaj.haj.gov.sa ওয়েবসাইটে নিবন্ধন করতে বলা হয়েছে।
মন্ত্রণালয় আরো জানায়, এ নিবন্ধন প্রক্রিয়া শুক্রবার পর্যন্ত চালু থাকবে।


মন্ত্রণালয় জানায়, বাকি ৩০ শতাংশ হজযাত্রী সৌদি নাগরিকরা পূরণ করবে। করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন এমন চিকিৎসক ও নিরাপত্তা কর্মীরা কেবলমাত্র এ ধর্মীয় অনুষ্ঠান পালনের সুযোগ পাবেন।
সরকারি সৌদি প্রেস এজেন্সি পরিবেশিত মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘এ ভাইরাসের সংক্রমণ থেকে সেরে ওঠা ব্যক্তিদের নিয়ে তৈরি করা ডাটাবেজ থেকে তাদের নির্ধারণ করা হবে।’
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, পবিত্র মক্কা নগরীতে পৌঁছানোর আগে হজযাত্রীদের করোনাভাইরাস পরীক্ষা করাতে এবং হজব্রত পালনের পর বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে হবে।


গত মাসে সৌদি আরব ঘোষণা দেয় যে এ বছর তারা ‘অত্যন্ত স্বল্প পরিসরে’ হজ পালন করবে।
উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি মাত্রায় কোভিড- ১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে এর লাগাম টেনে ধরতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
সৌদি আরবের আধুনিক ইতিহাসে এই প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নেয়া হলো যাতে সৌদি আরবের বাইরে থেকে আসা মুসলমানদের হজ পালন থেকে বাদ দেয়া হয়। এতে বিশ্বের অনেক মুসলিম দেশ অসন্তুষ্টি প্রকাশ করে। আবার অনেক দেশ স্বাস্থ্য ঝুঁকি থাকার কারণে প্রয়োজনীয় পদক্ষেপের অংশ হিসেবে এটিকে মেনে নেয়।


উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ সৌদি আরবে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ১৩ হাজার ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা প্রায় ২ হাজারে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com