সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বরিশালে করোনায় ক্ষতিগ্রস্ত ৯৪৮ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রী’র অনুদান প্রদান

বরিশালে করোনায় ক্ষতিগ্রস্ত ৯৪৮ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রী’র অনুদান প্রদান

করোনা ভাইরাস পরিস্থিতিতে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণ এর লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুদান বরিশাল জেলার ১৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ৯৪৮ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ৪২ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ প্রদান করেন।

আজ ৬ জুলাই সোমবার দুপুর ১ টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর সম্মেলন কক্ষে কোভিট-১৯ এর কারণে বরিশাল জেলায় ক্ষতিগ্রস্ত নন এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের অর্থ তুলে দেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান পাশাপাশি তিনি এ অনুদান বিতরণ কার্যক্রমের শুভসূচনা করেন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসি শিক্ষা মোঃ নাজমূল হুদাসহ আরো অনেকে।

করোনা ভাইরাস পরিস্থিতিতে নন এমপিও শিক্ষক-কর্মচারীদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণ এর লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলার ১০ টি উপজেলার ১৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ৯৪৮ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ৪২ লাখ ৪০ হাজার টাকা জেলা প্রশাসন এর মাধ্যমে বিতরণ করা হবে। বরিশাল সদর উপজেলার ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ২৮৪ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ১২ লক্ষ ৮০ হাজার টাকা, বাকেরগঞ্জ উপজেলার ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ২২৯ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ১০ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা, মেহেন্দিগঞ্জ উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৩৫ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ১ লক্ষ ৫০ হাজার টাকা, হিজলা উপজেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৩২ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ১ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকা, মুলাদী উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৯৬ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ৪ লক্ষ ৩০ হাজার টাকা, বাবুগঞ্জ উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৩৯ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ১ লক্ষ ৭৫ হাজার টাকা, গৌরনদী উপজেলার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৩৫ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ১ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা, আগৈলঝাড়া উপজেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান

এর ৪৪ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ২ লক্ষ ১০ হাজার টাকা, উজিরপুর উপজেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৯৬ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ৪ লক্ষ ২৭ হাজার ৫০০ টাকা, বানারীপাড়া উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৫৮ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ২ লক্ষ ৫৫ হাজার টাকা বরাদ্দ করা হয়। আজ থেকে পর্যায়ক্রমে অনলাইনের মাধ্যমে প্রত্যেকের ব্যাংক একাউন্টে পৌছে যাবে এর অর্থ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com