বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পবিত্র মাহে রমজান উপলক্ষে মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষিত

ডেস্ক রিপোর্ট-   

পবিত্র মাহে রমজান উপলক্ষে নতুন সময়সূচি ঘোষণা করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)। এছাড়া ইফতারের সময় মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফর্ম ও ট্রেনে জনপ্রতি ২৫০ মিলিলিটার পানি বহন করা যাবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

রমজান মাস উপলক্ষে ডিএমটিসিএলের পক্ষ থেকে গত ২৭ ফেব্রুয়ারি মেট্রোরেল চলাচলের সময়সূচি ঘোষণা করা হয়। এতেই পানি বহনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। প্রথম রোজা থেকে নতুন সূচি অনুযায়ী পিক আওয়ারে ৮ মিনিট পরপর ট্রেন চলাচল করবে।

ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধু ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায়, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম বা কনকোর্স বা প্রবেশ ও বাইর হওয়ার গেটে থাকা ডাস্টবিনে ফেলতে হবে।কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রোরেলের ভেতর অন্য কোনো খাবার নেওয়া যাবে না। শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

ডিএমটিসিএল সূত্র জানায়, সময়সূচি পরিবর্তনের ফলে দিনের প্রথম মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে। আর সেখান থেকে রাতে সর্বশেষ ট্রেন ছাড়বে ৯টায়। অন্যদিকে, মতিঝিল থেকে সকালে প্রথম ট্রেন ছাড়বে সাড়ে ৭টায়। রাতে সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে ৯টা ৪০ মিনিটে।

নতুন সূচি অনুসারে, উত্তরা থেকে সকাল ৭টা ৩১ মিনিট থেকে বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত ব্যস্ত সময় (পিক আওয়ার) বিবেচনায় নিয়ে প্রতি ৮ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। একইভাবে মতিঝিল থেকে ৮টা ১ মিনিট থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পিক আওয়ার হিসেবে প্রতি ৮ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। বাকি সময় দুই দিক থেকেই ১০ মিনিট পরপর ট্রেন চলাচল করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com