বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ডেস্ক রিপোর্ট-

সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুবাই শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরেন।

সফরে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকগুলোতে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা, বাণিজ্য ও ব্যবসার প্রসার, সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ পরিকল্পনাসহ নানা বিষয়ে আলোচনা হয়।

আমিরাতের বিভিন্ন কোম্পানিকে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি, সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়ৌদির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমিরাতি ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের বিষয়ে নীতিগতভাবে সম্মতি প্রদান করেন তিনি।

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা বলেন, সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা বাংলাদেশের স্বল্প খরচের শ্রমশক্তিকে কাজে লাগিয়ে দেশটিকে একটি হালাল পণ্য উৎপাদন কেন্দ্রে পরিণত করতে পারে।বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়ৌদি বলেন, তিনি অদূর ভবিষ্যতে একটি উচ্চপর্যায়ের বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরে আসতে আগ্রহী।

দুবাই বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহোল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। পরে এমিরেটস ফ্লাইটে করে দেশে ফেরেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার এই সফরে তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এবং সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com