বুধবার, ১৭ Jun ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ডিবিকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হচ্ছে-ডিবি প্রধান রেজাউল

ডিবিকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হচ্ছে-ডিবি প্রধান রেজাউল

ডেস্ক রিপোর্ট-

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, ডিবিকে জনবান্ধন হিসেবে গড়ে তোলা হচ্ছে। জনসাধারণের ভরসাস্থল হবে ডিবি।’

আজ শনিবার (৫ অক্টোবর) রাজধানীর মিন্টুরোডে ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম মল্লিক বলেন, ‘ডিবি কার্যালয়ে আর কোন আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না। সেলেব্রিটি নায়ক-নায়িকাদের বিচরণস্থল হবে না।

তিনি বলেন, ‘ডিবি পরিচয়ে তুলে আনার কলঙ্কিত অধ্যায় আর থাকবে না। কেউ গ্রেপ্তার হলে লুকোচুরি নয়, সঙ্গে সঙ্গে স্বজনদের জানানো হবে। একইসঙ্গে ডিবিতে আর কোনো ঘুষখোর বা দুর্নীতিবাজ অফিসারের জায়গা হবে না।’

এছাড়া ডিবির কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডে জড়িত হলে ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।

রেজাউল করিম মল্লিক আরও বলেন, ‘দুর্গাপূজায় নিরবচ্ছিন্ন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যেন নির্বিঘ্নে পূজা অনুষ্ঠিত হয়।’

এ সময় ডিবির ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন রেজাউল করিম মল্লিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com