বুধবার, ১৭ Jun ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আমার ওপর আস্থা রাখলে কারও ওপর হামলা করা যাবে না: ড. ইউনূস

আমার ওপর আস্থা রাখলে কারও ওপর হামলা করা যাবে না: ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট-

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমার ওপর আপনারা আস্থা রেখেছেন। ছাত্ররা আমাকে চেয়েছেন। আমি তাদের ডাকে সাড়া দিয়েছি। আমার ওপর আস্থা রাখলে কথা দিতে হবে, কারও ওপর হামলা করা যাবে না।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ফ্রান্স থেকে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

সংবাদ সম্মেলনে শুরুতে দেশকে নতুনভাবে পরিচালনা করার নেতৃত্ব যারা দিয়েছেন তাদের সবাইকে স্বাগত জানিয়েছেন ড. মো. ইউনুস। এসময় যারা এই আন্দোলনে নিহত হয়েছেন তাদেরকেও স্মরণ করেন তিনি।

এর আগে দুপুর ২টা ১০ মিনিটে ড. ইউনূসকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

উল্লেখ্য, আজ রাত ৮:৩০ মিনিটে মহামান্য রাষ্ট্রপতির নিকট হতে শপথ গ্রহণের মাধ্যমে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন ডঃ মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com