মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আমি সর্বদা পুলিশ সদস্যদের পাশে আছি এবং থাকবো-আইজিপি

আমি সর্বদা পুলিশ সদস্যদের পাশে আছি এবং থাকবো-আইজিপি

স্টাফ রিপোর্টার-
বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, আমি সর্বদা পুলিশ সদস্যদের পাশে আছি এবং থাকবো।

গত বুধবার (৭ আগস্ট) রাতে রাজারবাগ পুলিশ লাইন্স বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সাথে সাক্ষাতের প্রাক্কালে তিনি এসব কথা বলেন।

আইজিপি এ সময় পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির বিষয়েও পরামর্শ দেন। পরে তিনি নিহত পুলিশ সদস্যদের জানাজায় অংশ নেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন ডিএমপির নবনিযুক্ত কমিশনারসহ অন্যান্য কর্মকর্তারা।

এদিকে, টানা তিনদিন পর নিজ নিজ ইউনিটের দায়িত্বে ফিরছেন পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে নির্দেশ দেয় পুলিশ সদর দফতর।

পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে জানানো হয়– সেটির প্রেক্ষিতে যেসকল পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন, তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্র-ছাত্রী ও জনসাধারণ নিরাপদে কর্মস্থলে ফেরার জন্য সর্বাত্মক সহযোগিতা করছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে আরও জানানো হয়– পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন বলে যে সংবাদ প্রচার করা হচ্ছে, সেগুলোর কোনো সত্যতা পাওয়া যায়নি। সুতরাং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com