সোমবার, ১৫ Jun ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ঘোষণা

ফাইল ছবি।
ফাইল ছবি।

ডেস্ক রিপোর্ট-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি হিসেবে আজ দেশব্যাপী সকল আদালত, ক্যাম্পাস ও রাজপথে দুপুরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজধানীর বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণায় উল্লেখ করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৩০ জুলাই) সংগঠনটির অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিবৃতিতে জানানো হয়, সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম–খুনের প্রতিবাদে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির মধ্য দিয়ে জাতিসংঘের মাধ্যমে তদন্তপূর্বক বিচারের দাবি এবং ছাত্রসমাজের ৯ দফা দাবিও তুলে ধরবেন শিক্ষার্থীরা।

কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা ও একাত্মতা ঘোষণা করতে সারা দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সকল নাগরিককে সহযোগিতা ও একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com