বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা

ফাইল ছবি।
ফাইল ছবি।

স্টাফ রিপোর্টার-
নতুন কর্মসূচি ঘোষণা করলেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।

আজ বুধবার (১৭ জুলাই) সারাদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করার ঘোষণা দেন তারা।

এর আগে গতকাল রাত ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ বলেন, ‘আজ পুলিশ এবং ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্য আগামীকাল দুপুর ২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে। আপনারা সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করুন। ঢাকায় অবস্থানরত সবাই রাজু ভাস্কর্যের পাদদেশে সময়মতো চলে আসবেন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সারাদেশে আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলা চালানো হয়েছে। এতে আমাদের ৬ জন নিহত হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তপ্ত হয়ে গেছে সারাদেশ। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়ে আন্দোলন করছেন। অন্যদিকে, তাদের প্রতিহত করার ঘোষণা দিয়ে মাঠে নেমেছে ছাত্রলীগ। কোনো কোনো এলাকায় ছাত্রলীগের পাশাপাশি আওয়ামী লীগ ও দলটির অন্যান্য সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদেরও দেখা যাচ্ছে। আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ-ছাত্রলীগের সংঘর্ষে সারাদেশে এ পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com