বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উপজেলা নির্বাচনে কোন কেন্দ্রে জাল ভোট হলে তাৎক্ষণিক ভোটগ্রহণ বন্ধ- ইসি হাবিব

উপজেলা নির্বাচনে কোন কেন্দ্রে জাল ভোট হলে তাৎক্ষণিক ভোটগ্রহণ বন্ধ- ইসি হাবিব

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে কোনও কেন্দ্রে জাল ভোট হলে তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। ভোটকে ঘিরে দেশের কোথাও কোন ধরনের সহিংসতাও সহ্য করা হবে না।’

শনিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আগামী ৮ মে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ইসি অবাধ নিরপেক্ষ ভোট করতে চায় জানিয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা দেন নির্বাচন কমিশনার আহসান হাবিব।

সভা শেষে দুপুরে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে বলেন, ‘কারো পক্ষপাত নয়, অবাধ নিরপেক্ষ ভোট গ্রহণে কমিশন বদ্ধ পরিকর।’

সেখানে উপস্থিত ছিলেন- বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী, ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com