সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
জয়পুরহাটে বিপুল পরিমাণ মাদক ধ্বংস

জয়পুরহাটে বিপুল পরিমাণ মাদক ধ্বংস

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় বিজিবি ব্যাটালিয়ন সদর মাঠে এই মাদক ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় বিজিবি ব্যাটালিয়ন সদর মাঠে এই মাদক ধ্বংস করা হয়।

স্টাফ  রিপোর্টার-

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় বিজিবি ব্যাটালিয়ন সদর মাঠে এই মাদক ধ্বংস করা হয়।

বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়ন সীমান্তে অভিযান চালিয়ে ২০১৯ সালের ১৬ নভেম্বর থেকে ২০২৩ সালের ২৭ নভেম্বর পর্যন্ত এই মাদক জব্দ করে। ধ্বংস করা মাদক ১৯ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার টাকা মূল্যে মাদক কারবারিরা বিক্রি করতো বলে ধারণা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন– বিজিবি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার  শফিকুজ্জামান, দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল রাশেদ আসগর, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, জেলা প্রশাসক  সালেহীন তানভীর গাজী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গিয়াস উদ্দিন, বেসামরিক প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকরা।

এ অনুষ্ঠানে বিজিবির রিজিয়ন কমান্ডার বলেন, ‘বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথ ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা আগের যেকোনও সময়ের তুলনায় বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি সারা দেশে সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মাদকাসক্তি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদক ছড়িয়ে পড়েছে। মাদকের করাল গ্রাসে যুবসমাজ আজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মাদকসেবীরা মাদকের টাকা জোগাড় করতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাই মাদক নির্মূল এখন সময়ের দাবি। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, জাতীয় পর্যায়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক জনসচেতনতা এবং সার্বজনীন প্রতিরোধ ব্যবস্থাই মাদকের বিরুদ্ধে একমাত্র হাতিয়ার।’ মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে স্থানীয়দের আনুকূল্য না পায় সেদিকেও সবাইকে সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com