শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সঠিক তথ্য প্রদান করে জনশুমারীতে অংশ নিতে স্পিকারের আহ্বান

সঠিক তথ্য প্রদান করে জনশুমারীতে অংশ নিতে স্পিকারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সঠিক তথ্য প্রদানের মাধ্যমে জনশুমারী ও গৃহগণনা-২০২২ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সব নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।


স্পিকার তথ্য সংগ্রহকারী দলের কাছে নিজের এবং পরিবারের তথ্য প্রদানের মাধ্যমে জনশুমারী ও গৃহগণনা-২০২২ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন।


গতকাল ১৫ জুন থেকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সূচিত জনশুমারি ২১ জুন পর্যন্ত পরিচালিত হবে। এতে প্রশ্নাবলীর মাধ্যমে একজন নাগরিকের নিকট হতে মোট ৪৫ ধরনের তথ্য নেয়া হবে।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারী ও গৃহগণনা ২০২২ প্রকল্পের পরিচালক মো: দিলদার হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল স্পিকার এবং তাঁর পরিবারের তথ্য সংগ্রহ করেন।


ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় এদেশের জনগণ ডিজিটাল বাংলাদেশের সকল সুযোগ সুবিধা উপভোগ করছে। আর এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে। এ সময় তিনি জনশুমারী ও গৃহগণনা-২০২২ কর্মসূচির সফলতা কামনা করেন।


জনশুমারী উপলক্ষে তথ্য প্রদানকালে জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com