শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
২৬তম বানিজ্য মেলা হবে ঢাকার পূর্বাচলে

২৬তম বানিজ্য মেলা হবে ঢাকার পূর্বাচলে

ডেস্ক নিউজ:

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় ২০২২ সালের ২৬তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা রাজধানীর পূর্বাচলে স্থাপিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে আয়োজনের অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার (১৩ সেপ্টেম্বর)  বাণিজ্য মন্ত্রণালয় এক চিঠিতে রপ্তানি উন্নয়ন ব্যুরোকে (ইপিবি) মেলা আয়োজনের অনুমোদন দিয়েছে।
 এ বছরই বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে প্রথম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি নিয়েছিল ইপিবি। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।
 বর্তমানে করোনা সংক্রমণ কমে আসায় আগামী বছরের ১ জানুয়ারি থেকে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হবে মাসব্যাপি এ আয়োজন।

১৯৯৫ সাল থেকেই ঢাকার শেরে বাংলা নগরে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করে আসছে ইপিবি। এতে দেশ-বিদেশের কয়েকশ’ প্রতিষ্ঠান অংশ নিয়ে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করে থাকে। এ মেলা থেকে দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো অনেক রপ্তানি আদেশ (অর্ডার) পেয়ে থাকে।
 এছাড়া রাজধানীবাসীসহ দেশের বিভিন্ন জেলার নাগরিকরাও মেলায় গিয়ে কেনাকাটা করেন। গত কয়েক বছর ধরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, বলা যায় উৎসবমুখর পরিবেশে মানুষ কেনাকাটা করে থাকেন।
 বছরব্যাপি এ মেলা আয়োজন করা হলেও কোনো স্থায়ী অবকাঠামো ছিল না। এছাড়া পূর্বাচলের নতুন শহরের ৪ নং সেক্টরে ২০ একর জমির ওপর ২০১৭ সালের অক্টোবরে মেলার অবকাঠামো নির্মাণ শুরু করে সরকার। চায়না স্টেট কনষ্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন এ অবকাঠামো নির্মাণ করেছে। এতে ব্যয় হয়েছে ৭৭৩ কোটি টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com