শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জিয়ার কফিনে লাশ ছিল না: ওবায়দুল কাদের

জিয়ার কফিনে লাশ ছিল না: ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ:

রাজনীতিতে সাম্প্রতিক এক আলোচনার ধারাবাহিকতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেলেন, জিয়াউর রহমানের কফিনে তার লাশ ছিল না। শোকের মাস অগাস্ট উপলক্ষে শনিবার ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন কাদের।

চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে তার লাশ নেই- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, “জিয়াউর রহমানের জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে কফিনে জিয়ার লাশ ছিল।” তার পাল্টা জবাবে ওবায়দুল কাদের বলেন, “হাজার হাজার মানুষ জানাজা পড়া এবং কফিনে জিয়াউর রহমানের লাশ থাকা না থাকা, এটা কি এক কথা? 

“মানুষ তো নিহত প্রেসিডেন্টের জন্য জানাজা পড়তে এসেছিল। সেই কফিনে যে প্রেসিডেন্ট নেই, এটা তো আর মানুষ জানত না।” তিনি বলেন, “পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক বিমান দুর্ঘটনায় নিহত হলে ইসলামাবাদে ফয়সাল মসজিদের সামনে জিয়াউর রহমানের জানাজার চেয়ে বেশি মানুষ হয়েছিল। কিন্তু ওই কফিনে জিয়াউল হক ছিলেন না, আর এই কফিনেও জিয়াউর রহমান ছিলেন না। এটাই সত্য।”

১৫ অগাস্টের হত্যাকাণ্ডে জিয়া জড়িত ছিল দাবি করে কাদের বলেন, “তিনি মেজর ডালিমকে বলেছিলেন, ‘ওয়েল ডান মেজর ডালিম, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। লরেন্স লিফশুজ, অ্যান্থনি মাসকারেনহাসের বইয়ে এগুলোর বর্ণনা আছে সবিস্তারে। আত্মস্বীকৃত খুনিদের বক্তব্য আছে, প্রতিক্রিয়া আছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com