শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পূর্ণাঙ্গ রূপ পেয়েছে পদ্মা সেতুর সড়কপথ

পূর্ণাঙ্গ রূপ পেয়েছে পদ্মা সেতুর সড়কপথ

ডেস্ক নিউজ:

স্বপ্নের পদ্মা সেতু। শেষ রোড স্ল্যাবটিও বসানো হয়েছে। এতে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে পদ্মা সেতুর সড়কপথ। সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ১২ ও ১৩নং পিলারের ওপরে শেষ স্ল্যাব বসানো হয়েছে। এতে সড়কপথের ৬ দশমিক ১৫ কিলোমিটার পূর্ণাঙ্গ রূপ পেয়েছে।

সোমবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের। তিনি বলেন, ১০টা ১২ মিনিটের সময় সর্বশেষ স্ল্যাবটি বসানো হয়েছে।এরপর বাকি থাকছে পিচঢালাই। আনুষঙ্গিক কাজ শেষে যানবাহন চলাচলের উপযোগী হয়ে উঠবে। পিচ ঢালাইয়ের কাজ আগামী মাসে শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ।পদ্মা সেতুর সড়কপথ তৈরি শেষ। ২৯১৭টি স্ল্যাবই বসে গেছে। সড়ক তৈরি সম্পন্ন। যান চলাচলে বাকি থাকছে কার্পেটিং। তাই স্ল্যাব বসানোর কাজে নিযোজিতরা বেজায় খুশি।

শ্রমিকরা জানান, তিন শিপটে আমরা কাজ করেছি। রোদবৃষ্টি মাথায় নিয়ে আমরা কাজটা সম্পন্ন করেছি।  গত ২০ জুন ২ হাজার ৯৫৯টির সব কটি রেল স্ল্যাব বসে গেছে। আর সেতুতে গ্যাস লাইন বসানো শুরু হয়েছে ১৯ আগস্ট থেকে। সড়কপথের স্ল্যাবগুলো বসানোর অগ্রগতি সেতুর বড় মাইলফলক বলেও জানান প্রকৌশলী, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প প্রকৌশলী মাহমুদুর রহমান।পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরামর্শক শায়েখ বিন হোসাইন বলেন, আমরা চেষ্টা করেছি কোয়ালিটি ও সেফটি মেইনটেন্যান্স করা। এখানে কাজ করে সাকসেসফুল হয়েছি।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com