শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আজ পবিত্র হজের দিন

আজ পবিত্র হজের দিন

আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ও সহকারী অধ্যাপক
জি, টি ডিগ্রী কলেজ, কোটচাঁদপুর, ঝিনাইদহ। 
সোমবার, ১৯শে জুলাই, ২০২১

‘লাব্বাইক লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে উঠবে আজ আরাফাত ময়দান। হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে মিনা থেকে আরাফাত ময়দানে সমবেত হতে যাচ্ছেন হজ পালনকারীরা ধর্মপ্রাণ মানুষ। আজ হজের মূল আনুষ্ঠানিকতায় দ্বিতীয়বারের মতো করোনা মহামারির মধ্যে সীমিত পরিসরে পালিত হচ্ছে পবিত্র হজ।

হজ পালনকারীরা সেলাইবিহীন শাদা কাপড় পড়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করবেন । তাদের মুখে ধ্বনিত হবে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ বন্দর বালিলাহ আরাফাতের ময়দানে হজের খুৎবা পাঠ করবেন। খুৎবা পাঠ শেষে জোহর ও আসর নামাজ একসঙ্গে আদায় করবেন।

আরাফাতের ময়দানে আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় মুজদালিফায় ফিরে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন এবং পাথর সংগ্রহ করবেন। বিশ্রামের জন্য রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে অবস্থান করবেন তারা। পরের দিন অর্থাৎ মঙ্গলবার ফজরের নামাজ শেষে জামারায় প্রতীকী বড় শয়তানকে পাথর নিক্ষেপ করতে মিনায় যাবেন এবং পাথর নিক্ষেপ শেষে পশু কোরবানি দিয়ে মাথা মুন্ডন করে গোসল করবেন। মিনার আনুষ্ঠানিকতা শেষে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ সাতবার তাওয়াফ করবেন।

মক্কায় কাবার সামনে সাফা ও মারওয়ায় আনুষ্ঠানিকতা শেষে আবার মিনায় ফিরে যাবেন হাজিরা। মিনায় যত দিন অবস্থান করবেন  তত দিনই শয়তানকে ২১টি পাথর নিক্ষেপ করতে হবে। উল্লেখ্য যে গত বছরের মতো সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে শনিবার থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এবার হজে অংশ নিচ্ছেন ৬০ হাজার ধর্মপ্রাণ মুসলিম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com