বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
কোনাবাড়ীতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর রোগ মুক্তি কামনায় শ্রমিক লীগের দোয়া

কোনাবাড়ীতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর রোগ মুক্তি কামনায় শ্রমিক লীগের দোয়া

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানা শ্রমিক লীগের উদ্যোগে গাজীপুর – ১ এর সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার সহধর্মীনি সহ সকলের রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ এর আয়োজন করা হয় ।
শুক্রবার (১৯জুন) আসর বাদ রাজাবাড়ী এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দোয়া মাহফিলে কোনাবাড়ী থানা শ্রমিক লীগের সভাপতি প্রার্থী জহির উদ্দিনের সঞ্চালনায় ৯নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে, দোয়া ও মিলাদে আলোচনা করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুর রহমান মাষ্টার ও অত্র ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ। 


এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা শ্রমিক লীগ নেতা সাজেদুল হক শাহীন,  মো.জাকির ভান্ডারী, ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজীব মাহামুদ ও ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল ইসলাম সহ কোনাবাড়ী থানার সকল ওয়ার্ডের শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য করোনা উপসর্গ নিয়ে গত ১১জুন টেষ্ট করা হলে শুক্রবার (১২জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এবং তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর দেহে করোনা পজেটিভ আসে। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনায় আক্রান্ত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com