শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নতুন আমেজে পহেলা বৈশাখ

নতুন আমেজে পহেলা বৈশাখ

ডেস্ক নিউজ:

করোনার এক সংকটময় মুহূর্তে বাঙালির জীবনে এলো পহেলা বৈশাখ। চিরায়ত বৈশাখের এই উৎসবে এবার নেই প্রাণের উন্মাদনা। তবুও আছে আশা, সম্ভাবনার সূর্য তো সব সময়ই উদিত থাকে বাংলার আকাশে। কাজেই এবারের পহেলা বৈশাখও নিয়ে আসুক, কাঁধে কাঁধে মিলিয়ে চলার সুদিন, এমনটাই প্রত্যাশা সংস্কৃতিসেবীদের। নতুন দিনের আবাহন। রক্তিম আভায় আলোকিত চরাচর। প্রকৃতির নানা আয়োজন। কথা ছিল বসন্তের বেশে হিল্লোলের পুষ্পদল নিয়ে আসবে বৈশাখ। এসেছে ঠিকই, তবুও মানুষের মুখ আজ ম্লান। একাকী গৃহ কোনো নয়, আজতো সম্মিলিত মানুষের একাত্ম হবার দিন। ঢাক-ঢোলের বাজনায় নিজেদের অস্তিত্ব ও শেকড়ের ফেরার উপলক্ষ। না, কিছুই হচ্ছে না। কেমন এক স্তব্ধ সময়।

গৃহ কোনো আত্মানুসন্ধানের নতুন এক রক্ত দীপময় আয়নার সামনে করোটি হাতে দাঁড়িয়ে আছে মানুষ। সম্মিলিত মানুষের যেন আজ কিছুই করার নেই। বাঙালির বৈশাখে আজ কঠিন অর্গল হয়ে দাঁড়িয়ে আছে অদৃশ্য এক শক্র। তার বিরুদ্ধে প্রতিরোধই এখন লড়াই।

উৎসব বাঙালি জীবনে মুকুট মণির মতো। তবে, দ্বিধাহীন মহামিলনের উৎসবে আজ মানুষ নেই। তবে কি থমকে গেল বাঙালির হাজার বছর ধরে চলা সাংস্কৃতিক অভিযাত্রা?

নাট্যকার ও গবেষক ড.সাইমন জাকারিয়া বলেন, ‘ঐতিহ্যের চর্চা কিন্তু শুরু হয় একেকটি পরিবারের ভেতরে ব্যক্তি পর্যায় থেকে। সে ব্যক্তি পর্যায়ের চর্চা এবং সাধনা সংস্কৃতিতে এখনও বহমান রয়েছে। করোনাকালে ঘরবন্দি থাকলেও আমাদের বৈশাখের যে খাদ্যাভাস, বৈশাখের যে বস্ত্র বুনন, বৈশাখের যে শুভেচ্ছা বিনিময় সেগুলো কিন্তু রয়ে গেছে।’

কখনও শরৎ, কখনও অগ্রহায়ণ বারবার বদলেছে বাঙালির নববর্ষ। দিকহারা হয়নি কখনও উৎসবের বাংলা।

মানুষের হৃদয়ে যেন মানুষেরই ছায়া বিরাজমান থাকে, বৈশাখের পহেলা দিন থেকে একটুকু সংগীতের মতো বেজে চলুক প্রতি প্রাণে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com