মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
দ্বিতীয় ধা‌পে ব‌রিশা‌লে বৃ‌দ্ধি পা‌চ্ছে ক‌রোনা রোগী

দ্বিতীয় ধা‌পে ব‌রিশা‌লে বৃ‌দ্ধি পা‌চ্ছে ক‌রোনা রোগী

এম ব‌শিরে, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ  

দ্বিতীয় ঢেউয়ে বেসামাল বরিশালের করোনা পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যবিধি মানতে জনগনের অসচেতনতা এবং অবহেলার কারণে ক্রমশঃই অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির। তবে সেই তুলনায় প্রস্তুতি নেই শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। তারা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আইসিইউ ও অক্সিজেন সিলিন্ডারসহ জনবল বাড়ানোর দাবী জানিয়েছেন। অপরদিকে করোনা পরিস্থিতি খেকে বাঁচতে স্বাস্থ্য বিধি মানাসহ মাস্ক ব্যবহারের তাগিদ দিয়েছেন হাসপাতালের উপ-পরিচারক।

দীর্ঘ প্রায় ১ বছর পর গত ৭ মার্চ শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা শূন্যের কোটায় নেমে এসেছিলো। পরদিন ৮ মার্চ ভর্তি হয় করোনা আক্রান্ত ৩ জন রোগী। হাসপাতালের করোনা ওয়ার্ডে রবিবার দুপুর পর্যন্ত ভর্তি ছিলেন ৫৪ জন রোগী। এর মধ্যে ২২ জনের করোনা পজেটিভ। করোনা ওয়ার্ডের ১২টি আইসিইউ বেডের ৬টিতে চিকিৎসাধীন আছেন মুমূর্ষ রোগীরা। করোনা উপসর্গ নিয়ে প্রতিদিন গড়ে ১৫ জন রোগী ভর্তি হচ্ছে করোনা ওয়ার্ডে। গত ৭ মার্চ থেকে গতকাল পর্যন্ত এই হাসপাতালে মারা গেছে করোনা আক্রান্ত ২ জন রোগী।

অপরদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবেও করোনা সনাক্তের হার বাড়ছে। এই ল্যাবে গত শনিবার ২৪৬ জনের করোনা পরীক্ষায় পজেটিভ হয়েছে ২৩ জনের। এর আগের দিন শুক্রবার ৯জন এবং তার আগের দিন বৃহস্পতিবার পিসিআর ল্যাবে করোনা পজেটিভ হয়েছে ১৮ জনের।
এভাবে করোনা আক্রান্ত ও সনাক্তের হাড় বাড়লেও স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে তেমন কোন আগ্রহ নেই জনসাধারনের। শারীরিক দূরত্ব অনুসরনের বিষয়টি ভুলেই গেছে মানুষ। হাত ধোয়ায় নিয়মও উবে গেছে। কিছু মানুষ মাস্ক পড়লেও বেশির ভাগ মানুষ মাস্ক ছাড়াই বাইরে চলাফেরা করছেন। কেউ মাস্ক বেঁধে রাখেন চোয়ালে, কেউ রাখেন হাতে আবার কারও মাস্ক থাকে পকেটে কিংবা ভ্যানিটি ব্যাগে। করোনা থেকে বাঁচতে মাস্ক পড়া প্রয়োজন স্বীকার করলেও মাস্ক না পড়ার নানা অজুহাত দেখাচ্ছেন তারা।

করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়েছে বলে স্বীকার করেন শের-ই বাংলা মেডিকেলের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো মনিরুজ্জামান। তবে সে অনুযায়ী প্রস্তুতি নেই তাদের। তিনি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দ্রুত হাসপাতালে আইসিইউ বেড ও অক্সিজেন সিলিন্ডার এবং জনবল বাড়ানোর তাগিদ দেন।করোনার দ্বিতীয় ঢেউ থেকে নিজেকে রক্ষায় শারীরিক দূরত্ব অনুসরণ, বারবার হাত ধোয়া এবং মাস্ক ব্যবহারের বিকল্প নেই বলে জানান শের-ই বাংলা মেডিকেলের উপ-পরিচালক ডা. মো. জসিম উদ্দিন। স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে না পাড়লে করোনা পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশংকা করেন তিনি।       

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com