বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
হেফাজতের হামলার পৃষ্ঠপোষকতা করেছে বিএনপি-জামায়াত: তথ্যমন্ত্রী

হেফাজতের হামলার পৃষ্ঠপোষকতা করেছে বিএনপি-জামায়াত: তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ:

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বিএনপি একটি সাম্প্রদায়িক গোষ্ঠীকে উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। এ ধরনের দেশবিরোধী কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করতে সরকার প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তারা। আওয়ামী লীগ নেতারা বলেন, বেশ কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস তাণ্ডব চালিয়ে আসছে হেফাজতে ইসলাম।

সোমবার (২৯ মার্চ) সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব বক্তব্য রাখেন নেতারা।

দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, হেফাজতের হামলার পেছনে পৃষ্ঠপোষকতা করেছে বিএনপি-জামায়াত। ২৬ মার্চের দিন এ ধরনের ঘটনা, জনগণের সম্পত্তি, রাষ্ট্রের সম্পত্তির হামলা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের ওপর হামলা।

এদিকে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, দেশের বিভিন্ন স্থানে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডব লীলায় যে বিএনপি জড়িত, তা দিবালোকের মতো সত্য।

এ সময় ওবায়দুল কাদের বলেন, দেশের বিভিন্ন স্থানে উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবে যে বিএনপি জড়িত, তা দিবালোকের মতো পরিষ্কার। জ্বালাও-পোড়াও রাজনীতি বিএনপি আবারও শুরু করছে। দেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় সে জন্য বিএনপি একটি সাম্প্রদায়িক গোষ্ঠীকে উসকে দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com