বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
হেফাজতের হরতালে গাড়িতে অগ্নিসংযোগের সরাসরি নির্দেশনা প্রদান করায় বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাব

হেফাজতের হরতালে গাড়িতে অগ্নিসংযোগের সরাসরি নির্দেশনা প্রদান করায় বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাব

ডেস্ক নিউজ:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরী হেফাজতের আজকের হরতালে তার দলীয় ক্যাডারদের গাড়ি পুড়ানোর নির্দেশনা দেন। নিপুন রায় চৌধুরীকে আজ বিকাল ৪ টায় র‍্যাব গ্রেফতার করে। নিপুন রায়ের নির্দেশনা পালনকারী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমান ইতিমধ্যে RAB কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে।

নিপুণ রায় চৌধুরী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমান, খোরশেদ ও শাহিন কে মুঠোফোনে হরতালে বাসে বা যেকোন যানবাহনে আগুন লাগিয়ে তা ভিডিও করে তাকে পাঠাতে বলেন।

নিপুন রায়ের নির্দেশনার ফলে শাহিন ০১ টি বাসে আগুন লাগানো হয়েছে বলে জানান কিন্তু পুলিশ চলে আসার কারণে ভিডিও করতে ব্যর্থ হন।

স্থানীয় বিএনপি নেতা ও নিপুন রায়ের অনুসারী আরমান ও খোরশেদ গাড়িতে আগুন ধরান এবং ছবি নিপুনের হোয়াটসঅ্যাপে প্রেরণ করেন।

বিএনপি নেতা আরমানের দেয়া তথ্য মতে জানা যায়, বিএনপি নেতা নিপুন রায় গাড়ি পুড়ানোর এ ছবি দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে পাঠাবেন।

জানা যায়, গতকাল রাতে ও দিনে নিপুন রায়ের নির্দেশনা অনুযায়ী কেরানীগঞ্জের বিএনপি নেতা আরমান, খোরশেদ ও শাহীন মালিবাগ ও সায়েদাবাদে বাসে আগুন দেন বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com