শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুন্সিগঞ্জে ওসিকে পিটিয়ে জখম, মোটরসাইকেল-বাড়িঘরে আগুন

মুন্সিগঞ্জে ওসিকে পিটিয়ে জখম, মোটরসাইকেল-বাড়িঘরে আগুন

ডেস্ক নিউজ:

মুন্সীগঞ্জে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে ওসি, মুধুপুর পীরসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। পরে সিরাজদিখান থানার ওসি জালালউদ্দিন ও হেফাজত ইসলামের কেন্দ্রীয় আমির ও কওমী মাদ্রাসা আঞ্চলিক বোর্ডের সভাপতি মাওলানা আব্দুল হামিদ মুধুপুর পীর সাহেবকে (৬৪) গুরুতর অবস্থায় ঢাকা মোডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়াল শেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় আরও ছয়জন পুলিশ আহত হয়েছেন বলে জানিয়েছেন সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো.কামরুজ্জান জানান। এছাড়া হেফাজত ইসলাম ও আওয়ামী লীগের স্থানীয় আরও কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তাদের ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।  পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় মধুপুর পীর সাহেবের নেতৃত্বে বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তারা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে, পুলিশ-ছাত্রলীগ তাদের ছত্র ভঙ্গ করতে গেলে সংঘর্ষ বেঁধে যায়।  এদিকে, সিরাজদিখান উপজেলার রাজানগরে ইউপি আওয়ামী লীগ সভাপতি আলমগীর ও যুবলীগ নেতা মো. বিপ্লবের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে হেফাজতে ইসলামের কর্মীরা। এতে আরও পাঁচজন আহত হয়ছে। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জান-মাল রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও বিজিবি তলব করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com