বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাইস ট্রান্সপ্লান্টারে শুরু হলো ৫০ একর জমির ধানের চারা রোপন কাজ

রাইস ট্রান্সপ্লান্টারে শুরু হলো ৫০ একর জমির ধানের চারা রোপন কাজ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৫০ একর ধানের চারা রোপন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারী) দুপুরে কালীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের দুর্বাটি ও বাঙ্গালহাওলা গ্রামে প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

জানা গেছে, রবি/২০২০-২০২১ মৌসুমে ৫০ একর কৃষি জমিতে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বুরো ধানের সমালয়ে চাষাবাদের নিমিত্তে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করবে কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিমের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহাবুব আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, দেশ এখন অনেক এগিয়েছে। তাই শ্রম বান্ধব কৃষির চেয়ে যন্ত্রবান্ধব কৃষি প্রযুক্তির দিকে কৃষককে এগিয়ে আসতে হবে। এতে করে কৃষি ব্যবস্থাপনা যেমন আধুনিক হবে তেমনি দেশও খাদ্য সমৃদ্ধ হবে।

ডিসি এক গবেষণার বরাত দিয়ে বলেন, যেকোন প্রযুক্তি আসলে শতকরা ২০ ভাগ মানুষ তা গ্রহণ করে। বাকিরা তা নিয়ে সমালোচনা করে। দেশে যখন আট কোটি মানুষ ছিল তখন আমাদের বাইরে থেকে খাদ্য আমদানি করতে হতো। এখন প্রায় ১৯ কোটি মানুষ কিন্তু আমরা এখন দেশের বাইরে খাদ্য রপ্তানি করি। এতে এটাই স্পষ্ট হয় কৃষিতে যত আধুনিকায়ন করা যাবে ততই দেশ খাদ্যের চাহিদা পূরণ করে বিদেশে আরও বেশি রপ্তানি করে দেশের অর্থনিতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com