মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট

৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট

জাতীয় সংসদে আগামীকাল বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি তাঁর দ্বিতীয় বাজেট পেশ। এবারের বাজেটের সাম্ভব্য আকার ধরা হয়েছে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

বহুল আলোচিত ওয়ান-ইলেভেন সরকারের পর ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে এরশাদ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ সরকারেরও অর্থমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৯ সালের ১১ জুন তিনি ২০০৯-১০ অর্থবছরের বাজেট পেশ করেন। এ বাজেটের আকার ছিল এক লাখ ১৩ হাজার ১৭০ কোটি টাকা।

আওয়ামী লীগ সরকারের টানা দুই মেয়াদের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে আবুল মাল আবদুল মুহিত ২০১৮ সালের ৭ জুন ২০১৮-১৯ অর্থবছরের ও তাঁর জীবনের ১২তম বাজেট পেশ করেন। এ বাজেটের আকার ছিল চার লাখ ৬৩ হাজার ৫৭৩ কোটি টাকা।

আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের অর্থমন্ত্রীর দায়িত্ব আ হ ম মুস্তফা কামাল। ২০১৯ সালের ১৩ জুন তিনি তাঁর জীবনের প্রথম বাজেট পেশ করে। ২০১৯-২০ অর্থবছরের জন্য পেশ করা এ বাজেটের আকার ছিল পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

২০২০-২১ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী মুস্তফা কামাল আগামীকাল বৃহস্পতিবার বাজেট পেশ করবেন। এ বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com