শনিবার, ২০ Jun ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
প্রশ্নফাঁসে নিজের সংশ্লিষ্টতা থাকলে পদত্যাগের ঘোষণা পিএসসি চেয়ারম্যানের

প্রশ্নফাঁসে নিজের সংশ্লিষ্টতা থাকলে পদত্যাগের ঘোষণা পিএসসি চেয়ারম্যানের

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

স্টাফরিপোর্টার-

প্রশ্নফাঁস কাণ্ডে নিজের সংশ্লিষ্টা থাকলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

আজ মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে পিএসসিতে প্রশ্নফাঁস ইস্যুতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন পিএসসি চেয়ারম্যান।

তিনি বলেন, যে প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে হলে প্রশ্নপত্র পাঠানো হয় সেখানে ফাঁস করার সুযোগ খুব কম। তারপরও বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

গত ৫ জুলাইয়ের রেলওয়ের নিয়োগ পরীক্ষাসহ যেসব পরীক্ষার প্রশ্নফাঁসের কথা উঠেছে সেগুলো প্রমাণিত হলেও আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে। পিএসসি চেয়ারম্যানের এই সংবাদ সম্মেলন চলাকালে পরীক্ষা বাতিলের দাবিতে পিএসসির সামনে বিক্ষোভ করছিলেন রেলওয়ের পরীক্ষায় অংশ নেয়া চাকরিপ্রার্থীরা। পরীক্ষা বাতিলের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা জানান তারা।

এর আগে, বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেফতার করেছে সিআইডি। তাদের আসামি করে পল্টন থানার মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com