বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
অবশেষে ২৩ নাবিকসহ মুক্ত এমভি আবদুল্লাহ

অবশেষে ২৩ নাবিকসহ মুক্ত এমভি আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট –

এক মাস পর মুক্ত হলো সোমালী জলদস্যুদের হাতে আটক জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজটিতে থাকা ২৩ বাংলাদেশি নাবিকও এর মধ্য দিয়ে জিম্মি দশা থেকে মুক্ত হলেন। বর্তমানে জাহাজটিকে পাহারা দিয়ে সোমালিয়ার জলসীমা পার করে দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর জাহাজ।

এমভি আবদুল্লাহ মুক্ত হওয়ার বিষয়টি রবিবার রাত ৩টার দিকে গণমাধ্যমকে নিশ্চিত করেন জাহাজটির মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের এক শীর্ষ কর্মকর্তা।

ওই কর্মকর্তা বলেন, জাহাজটি এখন মুক্ত। এটি এরই মধ্যে ২৩ নাবিকসহ দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে জাহাজটিতে থাকা কয়লা খালাসের কথা রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুর দেড়টায় জাহাজটির মালিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে বলেও জানিয়েছেন এস আর শিপিংয়ের ওই নির্ভরযোগ্য সূত্রটি।

প্রসঙ্গত, গত ১২ মার্চ কয়লাবোঝাই এমভি আবদুল্লাহ ছিনতাই করে সোমালী জলদস্যুরা। এ সময় জাহাজটিতে থাকা ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করে তারা। নাবিকদের উদ্ধারে নানা চেষ্টা করা হয়। চলে কূটনৈতিক তৎপরতা। কিন্তু অগ্রগতি আসতে সময় লাগছিল। ঘটনার পরপরই জাহাজটি উদ্ধারে যায় ভারতীয় নৌবাহিনীর জাহাজ।

এমনকি জাহাজটির জিম্মি নাবিকদের ঈদও কাটে বন্দী দশায়। তবে তাঁদের ঈদের দিন ভালো খাবার দেওয়া হয় বলে খবর পাওয়া গিয়েছিল। অবশেষে বাংলা নববর্ষের দিন সুখবর এল। নিশ্চিতভাবে এটি নতুন বছর বরণের আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com