মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে মিয়ানমারের চিঠি

বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে মিয়ানমারের চিঠি

স্টাফ রিপোর্টার-

মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে জান্তা সরকারের সেনাবাহিনীর সংঘাতে পালিয়ে আসা দেশটির বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সেনা সদস্যদের সমুদ্রপথে ফেরাতে বাংলাদেশকে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশের অনুমতি পেলে আজ শনিবার রাখাইনের রাজধানী সিত্তে থেকে সামরিক জাহাজ যাত্রা শুরু করবে বলে চিঠিতে জানানো হয়েছে। বাংলাদেশ সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রক্রিয়া শেষ করে এ ব্যাপারে অনুমতি দেবে বলে জানা গেছে। সে ক্ষেত্রে পালিয়ে আসাদের ফেরত পাঠাতে আরও তিন থেকে চার দিন সময় লাগতে পারে।

গতকাল শুক্রবার বিকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

এর আগে মিয়ানমারের সঙ্গে আলোচনায় বাংলাদেশ আকাশপথে ফেরানোর প্রস্তাব দিলে দেশটির জান্তা সরকার গভীর সমুদ্রপথে ফেরত নিতে আগ্রহ প্রকাশ করে। মিয়ানমারের এমন আগ্রহের পরিপ্রেক্ষিতে কক্সবাজার নৌ জেটি দিয়ে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনায় রেখেছে ঢাকা। দিনক্ষণ ঠিক হলে মিয়ানমার থেকে আসা সামরিক জাহাজকে কক্সবাজার নৌ জেটিতে ভেড়ানো হবে। এরপর পালিয়ে আসা বিজিপি ও জান্তা অনুগত সেনা সদস্যদের একসঙ্গে ফেরত পাঠানো হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এরই মধ্যে ৩৩০ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

সূত্র জানায়, রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে তুমুল লড়াই অব্যাহত থাকায় মিয়ানমার নৌবাহিনী তাদের একটি জাহাজ ইয়াঙ্গুন থেকে সিত্তে পাঠিয়েছে। সিত্তে থেকে জাহাজটি কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতের কাছে পৌঁছাবে। সেখান থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেবে জান্তা সরকার। যদিও এ মুহূর্তে সিত্তে বন্দরসহ রাখাইনের আশাপাশ এলাকায় মিয়ানমার নৌবাহিনীর একাধিক জাহাজ আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ের অংশ হিসেবে মোতায়েন রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মিয়ানমার নৌবাহিনীর জাহাজ পাঠানোর প্রস্তুতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এখন বাংলাদেশের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরগুলো প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে জাহাজটি প্রবেশের অনুমতি দেবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com