বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রমজানে নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা নজরদারি করছে র‌্যাব

রমজানে নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা নজরদারি করছে র‌্যাব

স্টাফ রিপোর্টার- আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার স্থিতিশীল রাখতে গোয়েন্দা নজরদারি করছে র‌্যাব। বাজারে কোন পন্যর দাম নিয়ে কেউ কারসাজি করলে বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে বলে জানিয়েছে তারা।

সোমবার (৫ ফেব্রুয়ারী) সকালে রাজধানীর কারওয়ান বাজারস্থ র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিক দের এক প্রশ্নের জবাবে র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

তিনি বলেন, কিছু অসাধু চক্র রমজান এলেই বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। এতে করে সীমিত ও নিম্নআয়ের মানুষের পক্ষে পন্যসামগ্রী ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায়। যেসব মুনাফালোভী অসাধু ব্যবসায়ী বেশি মুনাফা লাভের আশায় অন্যায়ভাবে মূল্যবৃদ্ধি করে তাদের বিরুদ্ধে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। এরই মধ্যে র‍্যাবের গোয়েন্দারা সাদা পোশাকে মাঠে কাজ করছে।  

র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, সকাল থেকে এখন পর্যন্ত অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রি করার অভিযোগে ২০ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

পন্যবাহী ট্রাকে চাঁদাবাজীর বিরুদ্ধে চলা অভিযানের বিষয় উল্লেখ করে কমান্ডার মঈন জানান, গতকাল পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বিভিন্ন প্রবেশপথ থেকে অর্ধশত চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে র‍্যাবের ধারাবাহিক অভিযান চলমান। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে র‍্যাব সব সময় মাঠে কাজ করে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com