শনিবার, ২০ Jun ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

স্টাফ রিপোর্টার-

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ এড়াতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (২৮ জানুয়ারি) সকাল থেকেই ঢাকা কলেজের নায়েমের গলির সামনে, ঢাকা সিটি কলেজের মূল ফটকের সামনে এবং সায়েন্সল্যাব পুলিশ বক্সের সামনে সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে ডিএমপির নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা অ্যালার্ট রয়েছি। যেকোনও ধরনের সংঘর্ষ কিংবা এ জাতীয় পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। কেউ যেন কোনও ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য আমরা সতর্ক অবস্থায় রয়েছি।

এর আগে গত ২৫ জানুয়ারি সিটি কলেজের সামনে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করেন সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী। পরে ওই তাকে সিটি কলেজে আটকে রাখা হয়।

এ ঘটনার কথা ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে যান। এর মধ্যে সিটি কলেজের সামনে, সায়েন্স ল্যাবরেটরি এলাকা এবং ঢাকা কলেজের সামনের রাস্তায় কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com