মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পল্লবী থেকে হারাানো মোবাইল চার বছর পর নেত্রকোনা থেকে উদ্ধার করল ডিবি

পল্লবী থেকে হারাানো মোবাইল চার বছর পর নেত্রকোনা থেকে উদ্ধার করল ডিবি

স্টাফ রিপোর্টার-

রাজধানীর পল্লবী থানার অরজিনাল ১০ নম্বর বাস স্ট্যান্ড এলাকা থেকে বাসে ওঠার সময়ে মোবাইল হারান রোকনুজ্জামান নিবির নামের এক তরুণ। এরপর হারানো মোবাইলের কথা জানিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘটনাটি ২০১৯ সালে। এরপর নানাভাবে চেষ্টা করেও আর মোবাইলটি খুঁজে পায় নি  পুলিশ। কিন্তু চলতি বছরে নিজের জিডির কপি দিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা-উত্তরা আবেদন করে ৪ (চার) বছর পর হারানো মোবাইল ফিরে পেলেন এই তরুণ। চার বছর পর মোবাইল ফিরে পেয়ে আবেগ আপ্লুত তিনি।

সোমবার (২২ জানুয়ারি ) বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) আরিফুল ইসলাম ও একই বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. ইমরান হোসেন মোল্লা উদ্ধার হওয়া মোবাইল নিবিরের কাছে বুঝিয়ে দেন।

জিডির সূত্র ধরে নেত্রকোনা থানার আটপাড়া থানা থেকে মোবাইল উদ্ধারের বিষয়ে এসি মো: ইমরান হোসেন মোল্লা বলেন, ভুক্তভোগীর জিডিমূলে আবেদনের প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় নেত্রকোনা জেলার আটপাড়া থানা এলাকা থেকে মোবাইলটি উদ্ধার করা হয়।

মোবাইলটি উদ্ধারের ক্ষেত্রে বেশ বেগ পেতে হয়। একেক সময় একেক এলাকায় লোকেশন দেখাচ্ছিলো। সর্বশেষ আটপাড়া থানা পুলিশের সহযোগিতায় মোবাইলটি উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের অনুরোধের প্রেক্ষিতে মোবাইল উদ্ধারের বিষয়ে জানতে চাইলে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুর রহমান বলেন, ডিএমপির ডিবি-উত্তরা বিভাগের এসি মো: ইমরান হোসেন মোল্লার রিকুইজিশনের প্রেক্ষিতে আটপাড়া থানা এলাকার এক তরুণের কাছ থেকে মোবাইলটি উদ্ধার করা হয়। ঢাকা থেকে চুরি যাওয়া মোবাইলটি গাজীপুর থেকে কিনেছিলেন ওই তরুণ। তিনি তখন গাজীপুর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তারই এক সহকর্মীর কাছ থেকে মোবাইলটি কিনেছেন। মোবাইল চুরির সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া যায় নি। তবে মোবাইল টি তিনি ফিরিয়ে দিয়েছেন। আটপাড়া থানার এএসআই মোকাম্মেল মোবাইল উদ্ধারের সাথে সম্পৃক্ত ছিলেন।

এ দিকে চার বছর পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আপ্লুত নিবির বলেন, চার বছর আগে অনেক কষ্টে মোবাইলটি কিনেছিলাম। কয়েক মাস ব্যবহার করার পর মোবাইলটি পকেট থেকে চুরি হয়ে যায়। এটা ফেরত পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। হঠাৎ ডিবি থেকে জানালো যে আমার মোবাইলটি উদ্ধার হয়েছে। ফিরে পেয়ে ভালো লাগছে।

গোয়েন্দা পুলিশের কর্মকর্তা দের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন নিবির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com