মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি

স্টাফ রিপোর্টার-

দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা দিনাজপুরে। রবিবার (১৪ জানুয়ারি) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি। রাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এ অঞ্চলের জনপদ। কনকনে শীতে কুয়াশা ঝরছে বৃষ্টির মতো। এতে চরম বিপাকে পড়েছে এ অঞ্চলের সাধারণ মানুষরা।

ঘন কুয়াশার কারণে রাস্তাঘাটে গতি কমিয়ে চলাচল করছে যানবাহন। ফলে অতিরিক্ত সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে। রাস্তাঘাটে যাত্রী না থাকায় আয় কমেছে ছোট ছোট যানবাহনের। এছাড়াও হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত নানান রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

রোববার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা গেল দুই দিনের তুলনায় ২ ডিগ্রি কম। এই তাপমাত্রা দেশের সর্বনিম্ন। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস।

দিনাজপুরের আবহাওয়া অধিদফতর ইনচার্জ আসাদুজ্জামান জানিয়েছেন, টানা কয়েকদিন থেকে উত্তরের জেলা দিনাজপুরে তাপমাত্রা কমতির দিকে। তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে কমতে কমতে আজ ৮.৫ ডিগ্রিতে ঠেকেছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা আরও কয়েকদিন এমন অবস্থায় থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com