বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মেট্রোরেলে নিরাপত্তায় র‌্যাবের তল্লাশি জোরদার

মেট্রোরেলে নিরাপত্তায় র‌্যাবের তল্লাশি জোরদার

স্টাফ রিপোর্টার-

নাশকতা ও সহিংসতা  প্রতিরোধে রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনে নিরাপত্তা তল্লাশি চালিয়েছে করেছে র‍্যাব-৩। এ সময় ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি পরিচালনার পাশাপাশি সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ/দেহ তল্লাশি করা হয়।

র‍্যাব জানায়, মেট্রোরেল রাষ্ট্রের গুরুত্বপূর্ন একটি স্থাপনা। তাই এই স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে র‍্যাব-৩। মেট্রোরেলের স্থাপনায় যাতে করে কোনো ধরণের নাশকতা ও সহিংসতা না হয় সে লক্ষ্যে নিরাপত্তা বাড়িয়েছে র‍্যাব-৩।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে র‍্যাব-৩ এর এই তল্লাশি অভিযান চলে মতিঝিলে অবস্থিত মেট্রোরেলের স্টেশন। এসময় র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন,র‍্যাব সব সময় দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য সব সময় তৎপর থাকে। বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে কার্যক্রম করে থাকে র‍্যাব। মেট্রোরেল অত্যন্ত গুরুত্বপূর্ন একটি স্থাপনা। এই স্থাপনার নিরাপত্তার জন্য র‍্যাব সদা তৎপর এবং কাজ করে যাচ্ছে পুলিশের সঙ্গে একাত্ম হয়ে। মেট্রোরেলের যে স্টেশনগুলো রয়েছে,সেগুলোতে সাদা পোশাকে আমাদের গোয়েন্দারা নিয়োজিত থাকে। তাছাড়া মেট্রোরেলের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ করে বিভিন্ন রকম তথ্য উৎপাত সংগ্রহ করে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যহত রাখি।

তিনি আরও বলেন, আজকে র‍্যাব-৩ এর একটি দল মতিঝিলে অবস্থিত মেট্রোরেলের স্টেশনে নিরাপত্তা তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে। এইটি আমাদের রুটিন মাফিক কাজের একটি অংশ। এই কার্যক্রম্য ইতিপূর্বে অব্যহত ছিলো, বর্তমানেও অব্যহত রয়েছে এবং আগামীতেও থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com