বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নির্বাচন বিরোধী কর্মকান্ডকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে – আইজিপি

নির্বাচন বিরোধী কর্মকান্ডকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে – আইজিপি

স্টাফ রিপোর্টার-

নির্বাচন বিরোধী কর্মকান্ডকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রোববার (২৪ ডিসেম্বর) রাতে রাজধানীর কাকরাইলে সেন্ট মেরি’স ক্যাথড্রিল গীর্জা’য় বড়দিন উপলক্ষ্যে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, দুস্কৃতিকারী এবং নাশকতাকারীরা বিভিন্ন কর্মসূচীর নামে নির্বাচন বিরোধী কার্যক্রম প্রকাশ্যে করতে পারছেনা। কারণ তাদের কর্মসূচীতে জনসমর্থন নেই। আমরা সাধারণ মানুষের সমর্থন নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, গোয়েন্দা সংস্থাসহ সকল সংস্থা একসঙ্গে কাজ করছি।

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে আছে। তারপরেও নাশকতা মূলক ২-১ টি কর্মকাণ্ড ঘটছে। কিন্তু সাধারণ মানুষ নাশকতা-কারীদের ধরে আমাদের হাতে দিচ্ছে। মানুষ আমাদের সহায়তা করছে।

তিনি জানান, ট্রেনে নাশকতা প্রতিরোধে স্টেশনসহ বিভিন্ন কৌশলগত স্থানে আইপি ক্যামেরা বসানোর কাজ চলছে, এক সপ্তাহের মধ্যে এ কাজ সম্পন্ন হবে। এছাড়া নাশকতা প্রতিরোধে কম্পার্টমেন্টে সিসি ক্যামেরার বাইরেও সিসি ক্যামেরা বসানো হচ্ছে।

তিনি আরও জানান, রেলের স্থাপনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বিভিন্নস্থানে পুলিশসহ পুলিশকে সহায়তার জন্য আনসার বাহিনীকে নিয়োজিত করা হয়েছে। সম্প্রতি আরো প্রায় ৩ হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। নাশকতাকারী ও দূস্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার জন্য ইসির নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। যেখানে যে ঘটনা ঘটছে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন নিয়ে দেশের পরিস্থিতি অবনতির চেষ্টা করলে বা কোথাও কেউ প্রতিপক্ষকে আক্রমনের চেষ্টা হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে আইজিপি বলেন, সারাদেশে সকল গির্জাতে বড়দিন উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। বড়দিনের সকল অনুষ্ঠানে তাদের নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ করে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। বড়দিনের সকল অনুষ্টান সুন্দরভাবে অনুষ্ঠিত করতে আমরা পাশে আছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com