শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজধানীতে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর আজ থেকেই

রাজধানীতে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর আজ থেকেই

ডেস্ক নিউজ:

কেবল রাজধানী ঢাকায় বেসরকারি মালিকানাধীন বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হচ্ছে আজ বুধবার (০১ ডিসেম্বর) থেকে। বাসে শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শনসহ কিছু শর্ত মেনে হাফ ভাড়ার সুযোগ দেয়া হচ্ছে বলে জানা গেছে।

তবে ভিন্ন চিত্র সরকারি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসে। সারাদেশেই শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিচ্ছে তারা।

বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা বিআরটিসির সব বাসের চালক ও কন্ডাক্টরসহ সবাইকে এটি কার্যকর করতে নির্দেশনা দিয়েছি। বিআরটিসির বাসে যাতে এ নিয়ে কোনো ধরনের বাকবিতণ্ডা না হয় সে ব্যাপারে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

২০১৮ সালের জুলাই-আগস্ট মাসে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীরা আন্দোলন করে। তাদের আন্দোলনের ৯টি দাবি ছিল। সেগুলোর একটি ছিল বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার দাবি। এ দাবি বাস্তবায়নে বাধা ছিলেন বেসরকারি বাস মালিক নেতারা। এছাড়া আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিআরটিসিও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তবে শিক্ষার্থীদের দফায় দফায় আন্দোলনের চাপে এখন হাফ ভাড়া কার্যকর হচ্ছে। তবে শিক্ষার্থীরা শুধু ঢাকা মহানগরী নয়, সারা দেশে সব বাসে হাফ ভাড়া চালু করার দাবি জানিয়েছেন।

সারা দেশে বিআরটিসির বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত ২৫ নভেম্বর বিআরটিএ প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত এক বৈঠকে। তখন পর্যন্ত বেসরকারি বাস মালিক নেতারা বাসে হাফ ভাড়া নেওয়ার ব্যাপারে রাজি ছিলেন না। তারা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) বলেছিলেন, সরকার ভর্তুকি না দিলে হাফ ভাড়া কার্যকর সম্ভব হবে না। তবে শেষ পর্যন্ত সরকারের একাধিক নীতি নির্ধারকের চাপে ও পরামর্শে পরিবহন মালিকদের শীর্ষ নেতারা বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া বাস্তবায়নের ঘোষণা দেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে ঢাকায় চলাচল করা বাসে শিক্ষার্থীদের ১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া সুবিধা দেওয়া হবে বলে ঘোষণা দেন।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি সূত্রে জানা গেছে, বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে গত ২৯ নভেম্বর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং শ্রমিক ইউনিয়নগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া ১ ডিসেম্বর থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। সেসবের মধ্যে আছে হাফ ভাড়া দেওয়ার সময় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র শিক্ষার্থীদের দেখাতে হবে।

সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। এছাড়া সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটি এবং অন্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com